রানি বিষণকুমারী দেবী ও তার রাজপাট
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
একসময় কালনা বর্ধমান রাজাদের প্রধান প্রশাসনিক দপ্তর রুপে পরিচিত হয়েছিল ৷ ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সাথে বোঝাপড়ায় সমস্ত রাজ কার্য বর্তমান কালনার রাজবাড়ী চত্বর থেকেই পরিচালিত হচ্ছিল ৷ এখন প্রশ্ন হল কি এমন হয়েছিল যার জন্য ভাগীরথী তীরস্থ একটা বন্দর এতটা গুরুত্ব পায় ? এরজন্য আমাদের মহারাজ তিলোকচাঁদের সময়ে যেতে হবে ৷ ১৭৪৪ থেকে ১৭৭০ সাল পর্যন্ত মহারাজ তিলোকচাঁদ বর্ধমানের রাজা ছিলেন ৷ সে সময় একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে সারা বাংলা অতিবাহিত করছিল ৷ মন্বন্তরের বছর ১৭৭০ সালে যখন তিলোকচাঁদ মারা গেলেন তখন তাঁর সন্তান তেজচাঁদ মাত্র ৬ বছরের শিশু ৷ তিলোকচাঁদের দ্বিতীয়া স্ত্রী মহারাণী বিষণকুমারী ছেলের হয়ে সমস্ত রাজকার্য পরিচালনার দায়িত্ব নেন ৷
বর্ধমান তখন একটি বর্ধিষ্ণু জমিদারী , রাজকোষ পরিপূর্ণ ৷ এখবর ইষ্টইন্ডিয়া কোম্পানীর ওপরমহলের কর্মচারীরা বিলক্ষণ জানেন ৷ আবার এর দায়িত্বে একজন বিধবা রাজমাতা তাই যেনতেন প্রকারেন বর্ধমানের রাজকোষের ওপর দৃষ্টি পড়লো স্বয়ং ওয়ারেন হেস্টিংস এর ৷ সে অবস্থায় বিষনকুমারী অত্যন্ত দক্ষতার সাথে একদিকে রাজকোষ অন্যদিকে রাজ্যপাট ইংরেজদের ললুপ দৃষ্টি থেকে বাঁচান ৷কিন্তু তারমধ্যেও ১১ লক্ষ টাকা ইংরেজ এবং তার সহযোগীরা আত্মসাৎ করে নেয় ৷ ১৭৭৯ সাল পর্যন্ত বিষণকুমারী ঝড়ঝঞ্ঝা সহ্য করেও রাজ্যপাট টিকিয়ে রাখেন ৷ পুত্র তেজচন্দ্র তখন ১৪ বছরের , তাঁর হাতে রাণীমা বিষণকুমারী বর্ধমানের রাজতন্ত্র সমর্পন করেন ৷ অসাধারণ বুদ্ধিমতি এই রাণী রাজ্যের ৭৫ টি পরগণা থেকে বার্ষিক ৪০ থেকে ৪৩ লক্ষটাকা রাজস্ব আদায় করেছেন নিয়মিত ৷ ইষ্টইন্ডিয়া কোম্পানীর কাছে বাকী থাকে নি কখনও ৷ তাঁর আগ্রহেই কালনায় হয়েছে দুটি শিব মন্দির ৷ একটি ১৭৬৪ সালে রূপেশ্বর শিবমন্দিরের পূর্ব দিকে , অন্যটি ১৭৮৪ সালে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির ৷
১৭৭৯ সালে মহারাজ তেজচন্দ্র রাজা হলেন বটে কিন্তু ছোটো থেকেই ছিলেন বিলাস প্রিয় , কুসংসর্গে থাকার কারণে আমোদ প্রমোদে বহু টাকা নয়ছয় করতে থাকেন ৷১৭৮৩ খাজনা বাকী পড়লো ৩ লক্ষ ৩ হাজার ১৭৫ টাকা ৷ইংরেজ পরিচালিত বোর্ডও রাজাকে রাজকার্যে মনোযোগী হতে নির্দেশ করেন ৷১৭৮৯ সালের মধ্যে তেজচন্দ্র ঠিকঠাক রাজস্ব দিতে না পারায় দুবার গৃহবন্দী হন এবং জরিমানাও দেন ৷ একের পর এক অঞ্চল রাজার হাতছাড়া হতে থাকে ৷ তবু উচ্ছৃঙ্খলতা রাজার কমলো না , ৮ জন পত্মী ছিল তেজচন্দ্রের এছাড়া একজন বিদেশীনী রক্ষিতাও ছিল তাঁর ৷ রাণীমা বিষণ কুমারী ছেলের এই জীবনযাত্রায় খুবই বিরক্ত ছিলেন ৷ ছেলে নাবালক থাকার সময় এই রাজত্বই তিনি যথেষ্ট দক্ষতার সাথেই চালিয়েছিলেন ৷ তাই বেদনা সব থেকে তাঁরই হচ্ছিল ৷কিন্তু মায়ের পরামর্শ কানেও নিতেন না তেজচন্দ্র ৷বেশ কয়েকবার গণ্ডগোলও হয় ৷এদিকে ১৭৯৩ সালে রাজ্যের নিয়ম শাসন ভার কোম্পানীর নতুন পুলিশ আধিকারিকরা নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফলে রাজা প্রকৃতপক্ষে সব ক্ষমতা থেকে বিচ্যুত হলেন ৷ ১৭৯৪ সালের ১০ই জানুয়ারী বর্ধমানের কালেক্টার সাহেব ঘোষণা করলেন একমাত্র রাণী বিষণকুমারী যদি দায়িত্ব নেন তবে রাজ্যপাট থাকবে নচেৎ পুরোটাই কেড়ে নেওয়া হবে ৷ অবশ্য এর মধ্যে অনাদায়ী সব রাজস্ব পরিশোধ করতে হবে ৷ শুধু তাই নয় তেজচন্দ্রকে বর্ধমানে না থাকারও নির্দেশ জারী হয় ৷ এদিকে বিষণকুমারী ছেলের অত্যাচারে তখন কালনায় এসে থাকছেন ৷ বাকী জীবনটা ধর্ম ও কৃষ্ণ সেবা করেই কাটাবেন একপ্রকার স্থিরও করেছিলেন ৷কিন্তু কালেক্টার সাহেব যখন স্বয়ং কালনায় এসে সরকারী নির্দেশনামা শোনালেন তখন বিষণকুমারী দেবী আবার বর্ধমানের জমিদারী বাঁচাতে আগ্রহী হলেন ৷নিরুপায় তেজচন্দ্রও মাতা বিষণকুমারীর নামে জমিদারী বিক্রয় কোবালা লিখে দিলেন ৷ সারা কালনা জুড়ে সাজ সাজ রব উঠলো ৷ বর্ধমানের অস্থায়ী রাজধানী কালনাতে তখন আমলা সেনানায়করা , পুলিশের কর্তারা এবং ইংরেজ অফিসাররা আসতে থাকছেন ৷ বিষণকুমারী মারা গেলেন ১৭৯৮ সালের ৯ই সেপ্টেম্বর ৷কালনাতেই তাঁর শেষকৃত্য সমাপন হয় ৷ জীবনের শেষ অধ্যায়ের ৪ বছর আবার তিনি বর্ধমান কে কোনোমতে বাঁচাতে পেরেছিলেন ৷ কালনা থেকেই তিনি সব রাজস্বের হিসাব নিকাশ করে গেছেন ৷ সৌভাগ্যের বিষয় মায়ের মৃত্যুর পর তেজচন্দ্র পালটে গেছিলেন ৷ তবে মৃত্যুর আগে রাণী নয় বছরের পৌত্র প্রতাপচাঁদের নামে সকল সম্পত্তি ও জমিদারী উইল করে গেছিলেন , দেখভালের দায়িত্ব শুধু তেজচন্দ্রকে দিয়ে গেছিলেন ৷ যাইহোক পরের পর্বে তেজচন্দ্র ভালোভাবে রাজত্ব চালান ৷এবং প্রতাপচাঁদের সময় বর্ধমান আবার বিচিত্র এক পরিস্থিতির সম্মুখিন হয় ৷ এসময়ও কালনার একটা বড় ভূমিকা ছিল ৷
আবার আসি বিষণ কুমারী দেবীর কথায় ৷ মহারাজা তিলোকচাঁদের দ্বিতীয়া স্ত্রী ছিলেন বিষণ কুমারী ৷তিনি ছিলেন সেরগড় পরগনার উখরা নিবাসী মেহেরচাঁদ হাণ্ডের কন্যা এবং বক্তার সিংহ হাণ্ডের ভগ্নী ৷মেহেরচাঁদ হাণ্ডে লাহোর নগরের মচ্ছিহাট্টা মহল্লা থেকে উখরায় এসে বসবাস করেন ৷ বিষণকুমারীর এক পুত্র তেজচাঁদ এবং কণ্যাদের বড় তোতাকুমারী ও ছোটো চিত্রকুমারী ৷ লাহোর নিবাসী আনন্দচাঁদ শেঠের সঙ্গে তোতাকুমারী এবং দয়াচাঁদ শেঠের সঙ্গে চিত্রকুমারীর বিবাহ হয় ৷ বিষণকুমারীর স্বামী তিলোকচাঁদ ১৭৪৪ থেকে ১৭৭০ খ্রীষ্টাব্দ পর্যন্ত এই ২৬ বছর রাজত্বকালে যে সমস্ত সমস্যার মধ্যে পড়েছিলেন এবং সফলভাবে মোকাবিলা করেছিলেন তা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন রাণী বিষণকুমারী ৷ ফলে বিষণকুমারী যে সফল ভাবে রাজপাট চালিয়েছিলেন তার শিক্ষা এ সময়ই হয়ে গেছিল ৷ বিষণকুমারী তাঁর জীবদ্দশায় তেজচাঁদকে সঠিক পথে আনতে ব্যর্থ হলেও মায়ের মৃত্যুর পর তেজচাঁদ পালটে যায় ৷ শোনাযায় চারিদিকে দেনায় জর্জরিত হয়ে একের পর এক তালুক মহল্লা যখন হাতছাড়া হচ্ছে ঠিক সেসময় তেজচাঁদের চৈতন্যোদয় হয় ৷ যে চিরস্থায়ী বন্দোবস্তের জেরে তেজচাঁদ জমিদারী খোয়াতে বসেছিলেন সেই নীতিই তাকে আবার বড়লোক করে দেয় ৷ তিনি অনেকদিন আগেই তার বাবার চিন্তা মোতাবেক তাঁর অধিকারে থাকা পুরো এলাকাকে ছোটো ছোটো জমিদার সৃষ্টির মাধ্যমে ভাগ করে দেন ৷ বাংলার বহু বিশিষ্ট ধনী ব্যক্তি সে সময় নিলামে সর্বোচ্চ সেলামি দিয়ে পত্তনি ব্যবস্থার মাধ্যমে জমিদারীর স্বাদ নিতে আসেন ৷ ফলে একসাথে প্রচুর অর্থের আমদানী হল এবং তেজচাঁদ সহজেই গভর্ণমেন্টের প্রাপ্য খাজনা পরিশোধ করে দিতে পারলেন ৷ ১৮৬০ সালে তিনি বিষ্ণুপুরের জমিদারী কিনে ফেলেন ৷ ফলে ধনসম্পত্তিতে তিনি বাংলার সেরা রাজায় পরিণত হন ৷ ১৮২৭ সালে তাঁর নির্মিত বর্ধমান কালনা সড়ক ব্যবসায় যেমন বর্ধমানকে উন্নত করেছিল তেমনি ১৮১০ সালে কালনাতে নবকৈলাস মন্দির (১০৮ শিব মন্দির ) এবং গোলাপবাগ ও চিরিয়াখানা তৈরি করে সকলকে অবাক করে দিয়েছিলেন ৷ ১৮৩২ সালে তেজচাঁদের মৃত্যুর আগে পর্যন্ত বাংলায় বর্ধমান রাজাদের বিপুল প্রতাপ সকলের সমীহ আদায় করেনিয়েছিল ৷ তিলোকচাঁদের পর থেকে যে রাজ পরিবার সম্মৃদ্ধশালী হতে থাকে ,রাণী বিষণকুমারীর চেষ্টায় তা আরো বৃদ্ধিলাভ করে শেষে তেজচাঁদের হাতে শ্রেষ্ঠ সম্পদশালী অংশে পরিণত হয় ৷ আজ সবই অতীত ,কিছু মন্দির ও সৌধের মাধ্যমেই তাদের আমরা স্মরণে রেখেছি ৷ তেজচাঁদের চিতাভষ্মের সমাধি একসময় কালনা মহিষমর্দ্দিনী ইনস্টিটিউটে ছিল আজ তার হদিস দেওয়ার কেউ নেই, কালনার সমাজবাড়িও প্রোমোটারের দখলে ৷
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
ভাষাপথের সম্পাদক এবং সব রকম লেখার সাথে যুক্ত ৷ বর্তমানের ভাষাপথ বিষয় ভিত্তিক সংখ্যা করছে ৷ বাসভূমি কালনা ৷ পেশা শিক্ষকতা ৷

An innovative AI generator ai naked for removing clothing from photos. High-quality detail, complete privacy, and instant processing. Try it for free!
сколько стоит баня под ключ баня купить под ключ цена