কালনার ট্যুরিস্ট গাইড
Author - সিদ্ধেশ্বর আচার্য্য
Language - Bengali
Price - 130.00
Summary – প্রাচীন শহর কালনা সহ পূর্বস্থলী , শান্তিপুর ও নবদ্বীপের দর্শনীয় স্থান গুলোর সংক্ষিপ্ত কিন্তু যথাযথ বর্ননা এই বইতে দেওয়া আছে ৷ ইতিহাসের বিশিষ্ট গবেষক সিদ্ধেশ্বর আচার্য্যর লেখা বইটির তৃতীয় সংস্করণে পাবেন এ অঞ্চলগুলি পর্যটনের একটি সামগ্রিক ধারনা ৷
কালনার ট্যুরিস্ট গাইড এমন একটি গাইড বই যা এ অঞ্চলে যারা ঘুরতে আসেন তারা বহু বছর ধরে সংগ্রহ করছেন ৷
৷৷ ডাকযোগে বইটি পেতে ৬২৯৪৩৭৮২২৯ নম্বরে যোগাযোগ করুন ৷৷
গ্রাম নাম ও গড় সিমলাপাল
Author - রাজেন্দ্র প্রসাদ মহান্তি
Language - Bengali
Price - 200.00
Summary – বাঁকুড়া জেলার একটি ব্লক সিমলাপাল ৷ এটি ইতিহাস সম্মৃদ্ধ অঞ্চল ৷ রয়েছে পুরানো রাজবাড়ি ৷ প্রাবন্ধিক রাজেন্দ্র প্রসাদ মহান্তি এ অঞ্চলের বর্ননা দিলেন এলাকা গুলির নাম করণ ব্যাখ্যা করে ৷ আঞ্চলিক ইতিহাস গবেষণায় এ একটি নতুন দিক ৷
৷৷ ডাকযোগে বইটি পেতে ৬২৯৪৩৭৮২২৯ নম্বরে যোগাযোগ করুন ৷৷
হাউড়ে গোঁসাই জীবন ও সাধনা
Author - সত্যেন্দ্র প্রসাদ নন্দী
Language - Bengali
Price - 200.00
Summary – লালনের সমসাময়িক অথবা কিছুটা আগে লোকায়েত আঙ্গিকে সাধনা করেছিলেন হাউড়ে গোঁসাই ৷ এই বাউল সাধকের জীবন এবং চর্চা নিয়ে সে অর্থে কোনো গ্রন্থ এ যাবৎকাল প্রকাশিত হয়নি ৷ লেখক নিজে একজন সঙ্গীত শিল্পী তাই লোকসঙ্গীতের গবেষণায় তার হাত দিয়েই তৈরি হল গবেষণালব্দ বইটি ৷
৷৷ ডাকযোগে বইটি পেতে ৬২৯৪৩৭৮২২৯ নম্বরে যোগাযোগ করুন ৷৷
স্থাপত্য ধারায় অবিভক্ত বর্ধমান জেলা
Author - ডাঃ রঙ্গন কান্তি জানা
Language - Bengali
Price - 350.00
Summary – অবিভক্ত বর্ধমান জেলার স্থাপত্যধারাকে এক মলাটের মধ্যে আনা হয়েছে পুরাতত্ত্ব নিয়ে যারা চর্চা করছেন তাদের জন্য ৷ ইতিহাসের আলোকে দুই বর্ধমানকে যিনি একসাথে সূচিবদ্ধ করেছেন ডাঃ রঙ্গন কান্তি জানা বহুদিন ধরেই চর্চা ও গবেষণার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছেন ৷
৷৷ ডাকযোগে বইটি পেতে ৬২৯৪৩৭৮২২৯ নম্বরে যোগাযোগ করুন ৷৷
কালনার ইতিবৃত্ত
Author - দীপক কুমার দাস
Language - Bengali
Price - 250.00
Summary – শ্রীচৈতন্য যখন কালনাতে এলেন তখন তার আগমন হেতু হিন্দু মুসলিম দুই জাতের এক সম্মিলিত দল তাঁকে নাগরিক সম্মান দেবেন ঠিক করলেন ৷ তেঁতুলতলায় সেদিন তিনি মিলিত হয়েছিলেন গৌরীদাস পণ্ডিতের সাথে ৷ তারও বহুবছর আগে থাকতে কালনা একটি বন্দর শহর ৷ জৈন্যদের কিছুটা প্রভাব যেমন পড়েছিল ঠিক তেমনি বেশ কিছু মুসলিম স্থাপত্য শহরের এক অংশে ছড়িয়ে আছে ৷ বর্ধমানরাজাদের আগমনের পর কালনাতে টেরাকোটা সম্মৃদ্ধ মন্দির নির্মান হতে থাকে ৷ একে একে তিনটি পঁচিশচূড়া মন্দির , দেউল মন্দির এবং জ্যামিতিক ধাঁচে ১০৮ শিবমন্দির বাংলার স্থাপত্য উৎকর্ষের নিদর্শন ৷
গবেষক ও ইতিহাসবিদ দীপক কুমার দাসের লেখা বইটিতে পুরানোর কালনার সব কথা পাবেন ৷
৷৷ ডাকযোগে বইটি পেতে ৬২৯৪৩৭৮২২৯ নম্বরে যোগাযোগ করুন ৷৷
History Of Bishnupur Raj
Author - Abhaya Pada Mallik
Language - English
Price - 300.00
Summary – স্বাধীনতার অনেক আগে ১৯২১ সালে বইটি প্রথম প্রকাশিত হয়। বিষ্ণুপুরের রাজ ঘরাণার একটি পর্যায়ক্রমিক বিবরণ যেটি নির্মিত হয়েছিল ইংরাজীতে এবং কিছুটা বাংলাতে। যেখানে বাংলা ভাষার কাব্যের উল্লেখ ও প্রয়োগ আছে সেখানেই একমাত্র বাংলা ব্যবহার হয়েছে। বইটির প্রাচীনত্বই মূল আকর্ষণ, ২০২৫ সালে বইটির চতুর্থ সংস্করণ প্রকাশ পেল।
৷৷ ডাকযোগে বইটি পেতে ৬২৯৪৩৭৮২২৯ নম্বরে যোগাযোগ করুন ৷৷
ভূতানন্দের হাঁট
Author - প্রবীর আচার্য
Language - Bengali
Price - 200.00
Summary – ভূতের গল্প ৷ কিশোর উপযোগী ১৫ টি ভূতের গল্পের সংকলন ৷
৷৷ ডাকযোগে বইটি পেতে ৬২৯৪৩৭৮২২৯ নম্বরে যোগাযোগ করুন ৷৷
তৃতীয় বনবাস
Author - বারীন ঘোষ
Language - Bengali
Price - 100.00
Summary – তৃতীয় বনবাস একটি রহস্যময় কিশোর উপন্যাস যেখানে ৯ টি স্কুল কলেজের ছোটো ছোটো ছেলেমেয়ে মিলে ধরে ফেলেছিল একটা বড় ব্যাঙ্ক ডাকাত দলকে ৷ বাড়ি থেকে পালিয়ে নিখাদ এডভেঞ্চারের জন্য তারা আশ্রয় নিয়েছিল গভীর জঙ্গলে ৷ কিন্তু সেখানে পৌঁছাতেই একের পর লোমহর্ষক ঘটনা ঘটতে থাকলো ৷ এমনকি হাতির আক্রমন থেকেও বুদ্ধির জোরে বেঁচে গেছিল ৷ শেষমেশ একদল উগ্রপন্থীরও পাল্লায় পড়ে তারা ৷ এসব নিয়েই কিশোর কিশোরীদের উপযোগী উপন্যাস টি লিখেছেন বারীন ঘোষ ৷
