পরীক্ষার্থীদের জন্য :: পরাজয় সমস্যা নয়।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
পরাজয় সমস্যা নয় — সমস্যা হল পরাজয়ের ভয়ে থেমে যাওয়া ৷ জিতবে সেই , যে এগিয়ে চলে
এককথায় হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয় , পরাজয় মানেই ভয় পাওয়া নয় ৷ যেকোনো পরাজয় আসতেই পারে জীবনে তারপর নতুন পথ চলা শুরু হোক ৷
এক শিক্ষক ১০০ টাকার একটা নোট হাতে করে ক্লাসে এলেন। শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন, “এই টাকাটা আমি তোমাদের একজনকে দেবো, কে নিতে চাও?” তখন ক্লাসের সবাই হাত তুললো। শিক্ষক এবার নোটটাকে কয়েকবার ভাঁজ করে জিজ্ঞাসা করলেন, “এবার কে কে নিতে চাও?” এবারও সবাই হাত তুললো। শিক্ষক এবার নোটটাকে মাটিতে ফেললেন। জুতা দিয়ে মাড়িয়ে নোংরা করে তারপর উঠালেন। বললেন, “এবার কে নিতে চাও?” এবারও সবাই হাত তুলে রাখলো। তখন শিক্ষক বললেন, “আমাদের জীবনটাও এই ১০০ টাকার মত। জীবনে কখনো পড়ে যেতে হয়, কখনো মার খেতে হয়, আবার কখনো গায়ে কাদা লেগে যায়। কিন্তু এতে জীবনের কখনো মূল্য কমেনা।
গল্পের থিম কি?
জীবনের বিভিন্ন পর্যায়ে কখনো কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। বাসে কারো সাথে ধাক্কা লাগলে দোষ দিয়ে চলে চলে যাবে। অফিসে ছোটখাট ভূলের জন্য বস দুটো বেশি কথা শোনাবে। তখন নিশ্চয়ই আপনার খারাপ লাগবে, মনে হবে আপনার কোনো ভ্যালু নেই। তাই সবার সামনে লজ্জা পাবেন, বিব্রত হবেন । কিন্তু এটা একেবারেই ভূল।মানুষের সাময়িক আচরণ আপনার জীবনকে প্রভাবিত করবে না। দুদিন পর ওই মানুষেরাই ভূলে যাবে আপনি কি করেছেন, তারা কি করেছে। আপনার যা ভ্যালু তা আপনারই থাকবে। বরং আপনি বিব্রত হয়ে নিজের ভ্যালু কমে গিয়েছে এটা সবাইকে দেখিয়ে দিচ্ছেন, আবার বিষয়টা মনে রেখে নিজের কষ্ট বাড়াচ্ছেন! অথচ আপনি কেয়ার না করলে আপনার মূল্য ওই ১০০ টাকার মতই অনঢ় থাকতো।কেন মানুষ অন্যকে অবমূল্যায়ন করে?মনে রাখবেন, আজকাল সবাই কমবেশি ফ্রাস্ট্রেশনে থাকে। ৩টি কারণে এমন হয়।• ছোটবেলা থেকে বিকাশ একইভাবে হয়না৷
সবাই সেন্সিবল ও কেয়ারিং বন্ধু বান্ধব পায়না
• সব বাচ্চা গাইড করার মত পরিবার পায়না তাই দেখা যায় একসময় মানুষ ভূল কাউকে বিশ্বাস করে ধোকা খায়, জীবনমুখী শিক্ষার অভাবে ভদ্রতা কম দেখায়, অল্পতে অফেন্ডেড হয়। এর ফলে অল্পতে অন্যের উপর রিয়েক্ট করে।আপনার করণীয় কি?আপনাকে ধরে নিতে হবে আপনার অবজারভেশন সঠিক ছিলনা বলে কমুনিকেশনে ভূল হয়েছে, আপনি নিজেকে ঠিকমত প্রেজেন্ট করতে পারেননি। ওপাশের মানুষের ম্যানার, নলেজ, সবকিছুতে ভূল থাকতে পারে। আপনি সেটা ভেবে সাবধান হননি বলে ভূল করেছেন আর সে রিয়েক্ট করেছে। আমি এটা বলছি না যে কেউ অপমান করলে নির্লজ্জের মত সয়ে নিতে হবে, ডোন্ট কেয়ার ভাব দেখাতে হবে কিংবা ওই মোমেন্টে ঝগড়া করে যুক্তি দেখিয়ে তাদের সামনে নিজেকে প্রমাণ করতে হবে।
আপনি শুধু নিজের ভারী একটা ব্যক্তিত্ব নিয়ে থাকবেন, সাহস নিয়ে স্বাভাবিক আচরণ করবেন, পরবর্তী কাজটা সঠিক ভাবে করবেন। মানুষ বুঝে নেবে কে এক্সাইটেড আর আর কে ওয়াইজ। তারা বুঝবে ভূল হলেও সেটা মিসটেকেনলি হয়েছে, আপনি ভূল ও করেন না, আর আপনার ভ্যালু ও কম না।
নিজেকে নিজে দুর্বল না ভাবা
………………………………………………………………..
একবার এক কাপড় ব্যবসায়ী শহরের বাজারে কাপড় বিক্রি করে অনেক টাকা পয়সা নিয়ে আর সাথে মালবহনকারী গাধাটিকে নিয়ে ফিরছিলেন ৷ রাস্তায় গাধাটি হটাৎই একটি পুরানো কুয়োতে পড়ে যায় ৷ কুয়োতে জল ছিল না , অবর্জনায় ভর্ত্তি ছিল তবে যেহেতু বেশ গভীর ছিল তাই গাধার মালিক বেশ কিছুক্ষণ গাধাটাকে তোলার চেষ্টা করে শেষ পর্যন্ত আশা ছেড়ে দিল ৷
পরীক্ষার খাতায় কী করবে ?
নিজেকে নিয়ে ঠিক তুলনা নয় কিন্তু আশপাশের মানুষদের প্রতি লক্ষ্যও রেখো ৷ একদিনে এগিয়ে যেতে পারবে না একটু একটু করেই যেতে হয় ৷ এক লাফে পৌঁছানো যায় না সেক্ষেত্রে হোঁচট খাবার প্রবণতা থাকবেই ৷ তাই পরীক্ষার খাতার মত নম্বর তোলা প্রাকটিশ করো ৷ আচ্ছা পরীক্ষার খাতার মত তো বললাম কিন্তু পরীক্ষার খাতায় কী করবে সেটাও তো বলা উচিৎ ৷
১. প্রথমে প্রশ্নপত্র পড়ে নিয়ে একেবারে সবকিছু মাথায় নিতে চেও না ৷
২. ভাবো এটা একটা লম্বা ইনিংস যা তোমাকেই খেলতে হবে ৷ ক্রিকেট খেলোয়ারের মত চিন্তা করো ৷
৩. সেখানে তুমি ভাবো তুমি একজন ব্যাটসম্যান ,তোমাকে ১০০ নম্বরের খেলায় খেলতে হবে ৷ প্রশ্নের মান ১০০ হতে পারে কিংবা ৫০ সেটা বড় কথা নয় ৷ তোমাকে ঐ নম্বরের দিকে তাকিয়ে নিয়ে বুঝতে হবে সেটাই তোমার সর্ব্বোচ্চ নম্বর ৷ এখন তুমি কত নম্বর তুলতে পারবে সেটা তোমার ক্যারিশ্মা ৷
৪. দেখো যে কোনো পরীক্ষায় পাশ মার্ক থাকে তো তোমার প্রথম পদক্ষেপ হল সেই পাশ মার্কে পৌঁছানো ৷ সেটা সম্ভব হলে দেখবে ভালো লাগছে ৷ নিজেকে বলো তাহলে পাশ করলাম ৷
৫. এবার ৫০% নম্বরের জন্য লেখো , উত্তর দাও ৷ সঠিক উত্তর লিখবে ৷ ভাববে উল্টোদিকে একজন মানুষ কিন্তু তোমাকে দেখছেন ৷
৬. এভাবে ৫০% থেকে এগিয়ে চলো ৷ ৬০% সঠিক উত্তর দিতে পারলে মনে মনে নিজের পিঠ নিজেই চাপরে দাও ৷ বোঝো তুমি পেরেছো ৷
৭. ৬০% নম্বর যথেষ্ঠ নয় তাই অবশ্যই ভালো ছেলে মেয়ের দলে ঢুকতে হলে অবশ্যই ৭০% তোমাকে পেতে হবে ৷ পারলে নিজেই একবার সেলিব্রেট করো নিজের মনে ৷ বলো হ্যাঁ পারছি , আমি পারছি ৷ নিজের মনে বলো আমি সফল হতে চলেছি ৷
৮. আচ্ছা যদি ৮০% নম্বর কারেক্ট করে ফেলো তাহলে কি আনন্দ পাবে না ? হ্যাঁ পাবে তো ৷চলো ৭০% কাজ শেষ হওয়ার পর ৮০% নম্বর তুমিই পাবে ৷ চোখ বুঁজে ভাবো তুমিই পারবে ৷
৯. এবারের কাজটা একটু কঠিন কিন্তু দেখো তোমার কাছে আর কঠিন নয় ৷তোমার মধ্যে ইতিমধ্যে একটা জেদ তৈরি হয়েই গেছে ৷ সামনে পথচলা মাত্র ২০% বাকী ৷ এজন ব্যাটসম্যানের মত ভাবো যে ৮০ রান করেই ফেলেছে সে তো বাকী ২০ রান করেই মাঠ ছাড়বে৷ সেই রকম তোমার মধ্যে ইতিমধ্যে যে আত্ম বিশ্বাস তৈরি হয়ে গেছে সেখান থেকেই তুমি যখন ৯০% এর দিকে যাবে বুঝবে আর চাপ লাগছে না ৷ আর একটা কথা সব সময় ভাববে তোমার সামনে যেন একজন মানুষ যিনি তোমার খাতাটা দেখবেন তিনি বসে আছেন ৷ তার অদৃশ্য উপস্থিতির কথা চিন্তা করো ৷
১০. ৯০ শতাংশ পারার পর তুমি নিজেকে বলো তুমি চ্যাম্পিয়ান ৷ চ্যাম্পিয়ান যেভাবে নিজেকে ভাবে সেভাবে ভাবো ৷নিজেকে একবার দেখে নাও ৷ খাতা উল্টে দেখে নাও , এতক্ষণ পর্যন্ত যা লিখেছো তা ঠিকঠাক তো ! একবার দেখে নাও ৷ দেখবে তুমি নিজেই বিশ্বাস করতে পারছো না যে কতটা লিখে ফেলেছো ৷ হ্যাঁ তুমি লিখেছো , তুমিই লিখেছো ৷ আবার বলছি তুমি এবার পুরোটার দিকে যাবে ৷ যেভাবে একজন চ্যাম্পিয়ান মাঠে প্রবেশ করে তেমন সুন্দর আর নিখুঁত যেন হয় তোমার লেখা ৷ ভাবো একবার পুরানো লেখা গুলোতে কি কমতি আছে ৷ এই ফাঁকে একবার দেখো মেরামত করতে পারো কি না ৷ সুতরাং সব যদি ঠিকঠাক থাকে তাহলে এবার অবশ্যই মরণ কামড় দেওয়াই উচিৎ ৷ ১০০% শতাংশ নম্বর ৷
১১. যা করবে মনযোগ দিয়ে করবে ৷ তাই খাতাতেও যেন সেই চিন্তা ভাবনাই প্রতিফলিত হয় ৷ পরীক্ষক দেখবেন , ওই পরীক্ষার খাতায় তোমার লেখাই হবে তোমার পরিচয় ৷তাই চেষ্টা করবে পরীক্ষার খাতা ঠিকভাবে সাজাতে , হাতের লেখা , কতটা মার্জিন দেবে , খাতায় কীভাবে অঙ্কন করবে , কী কী পেন ও কালি ব্যবহার করবে , এ সমস্ত কিছুই সাধারণ মনে হলেও যদি ফুল মার্কস পেতে চাও তাহলে এ রকম খুঁটিনাটি বিষয় গুলোর ওপরও মনযোগ দিতে হবে ৷
১২. পরীক্ষার আগে বার বার লেখা প্রাকটিস করো ৷ শুধু মনে রাখা নয় ,শুধু বুদ্ধির দ্বারা সমাধান করতে পারলেই পরীক্ষার মত একটি টাস্ক কমপ্লিট করা যায় না ৷ এখানে পারফেক্ট হতে হবে ৷ বার বার অনুশীলন ধরকার ৷ নিয়ম করে ৷ বার বার অনুশীলনের মাধ্যমেই এগিয়ে যাবে ৷
১৩. ধরো মাল্টিপেল চয়েজ থাকলে সেক্ষেত্রে কীভাবে অচেনা অজানা প্রশ্নের উত্তর দেবে ৷কীভাবে ব্যাখ্যা করবে ৷ সেটা ভেবেছো ? কীভাবে উত্তরের অপশনগুলো বেছে নেবে ,কীভাবে বাদ দেবে অন্য গুলি ৷
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
ভাষাপথের সম্পাদক এবং সব রকম লেখার সাথে যুক্ত ৷ বর্তমানের ভাষাপথ বিষয় ভিত্তিক সংখ্যা করছে ৷ বাসভূমি কালনা ৷ পেশা শিক্ষকতা ৷
