জীবন কৃতী সম্মান সিদ্ধেশ্বর আচার্য্যর

whatsapp image 2026 06 12 at 11.38.36 pm

বেশ কিছু দিন ধরেই অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন ৷ এর মধ্যে কিডনি জনিত অপারেশনও হয়েছে কলকাতার একটি নামী বেসরকারী হাসপাতালে ৷ কালনাতেও ভর্ত্তি ছিলেন একটি নার্সিংহোমে ৷ এ অবস্থায় তিনি বাইরের জগতের থেকে অনেকটাই দূরে আছেন ৷ এ অবস্থায় গত ০৭ই জুন ২০২৬-এ সিদ্ধেশ্বর বাবুর বাড়ি গিয়ে তাঁকে সম্মানিত করে এলেন ভাষাপথের একদল সদস্য ৷ উল্লেখ্য তিনি নিজেও ভাষাপথের প্রধান উপদেষ্টা ৷ তাঁর বাড়িতে গিয়ে সস্ত্রীক সিদ্ধেশ্বর বাবুকে সম্মানিত করে আসেন পত্রিকা সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় , কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক বিশ্বজিৎ গাইন , কালনা যোগা সেন্টারের কর্নধার অদীপ চট্টোপাধ্যায় এবং থ্যালাসেমিয়া যোদ্ধা মধুসুদন দাস ৷ শ্রী সিদ্ধেশ্বর আচার্য্য বহুদিন থেকেই কালনাতে বসে ইতিহাস ও অন্যান্য পুরাতত্ব বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন ৷ নিয়মিত লেখাও তিনি লিখেছেন সারা ভারতের ছোটো বড় পত্রপত্রিকাতে , বেশকিছু বই আছে তাঁর ৷ তাঁর দীর্ঘদিনের এই লেখালিখি এবং পত্রিকা পরিচালনাতে প্রত্যক্ষ সহযোগিতার জন্য ভাষাপথ থেকে দেওয়া হল জীবনকৃতী সম্মাননা এবং একটি টেরাকোটার ফলক জানালেন সম্পাদক অভিজিৎ বাবু ৷ কালনার প্রতাপেশ্বর মন্দিরের টেরাকোটা র আদলে পোড়ামাটির ফলকটি তৈরি করেছেন শিল্পী ও শিক্ষক দেবব্রত রায় ৷ পুরস্কার গ্রহণ করার পর সিদ্ধেশ্বর বাবু ভাষাপথ পরিবারের সকলকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top